
ম্যাঁক্রো বলেন, কার্টুন ইস্যুতে আমার বক্তব্য সঠিকভাবে প্রচার না হওয়ায় মানুষ ধরে নিয়েছে আমি কার্টুন প্রকাশকে সমর্থন করছি। যারা ইসলাম বিকৃত করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি
ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার
বক্তব্য প্রকাশ হওয়ার পর মুসলিমদের অনুভূতি আমি বুঝতে পরেছি। তাদের
অনুভূতিকে আমি সম্মান জানাই। কিন্তু সবাইকে বুঝতে হবে, আমি বর্তমানে কি
ভূমিকা পালন করছি।
ম্যাঁক্রোর বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ
নিন্দা জানিয়েছে। শুধু আরবরাই নয় পুরো মুসলিম বিশ্বেই ফরাসি পণ্য বয়কটের
হিড়িক পড়ে গেছে। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলছে অনেক খ্যাতনামা চেইন
শপসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান।



0 Comments