ইভিএম কি? এবং কিভাবে ভোট গ্রহন করা হয়?
EVM=Electronic Voting Machine সারা জীবন যারা সিল মেরে ভোট দিয়ে এসেছেন তারা এবার পৌরসভার নির্বাচনে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোট প্রদান করেছেন বা করবেন।
এই পদ্ধতিতে ভোটে কারচুপি করার সুযোগ কম। তবে ভোটার এর NID No. কারো হাতে গেলে বুথে যাবার আগেই আপনার ভোট সম্পন্ন হতে পারে। ভোট দেয়ার পদ্ধতি: মেয়র, কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার এর জন্য ব্যালট পেপার সদৃশ্য তিনটি মেশিন থাকবে।
১. মেয়র এর মেশিনে আপনার পছন্দের প্রতীকে সাদা বাটনে চাপ দিয়ে মেয়র সিলেক্ট করবেন। নিশ্চিত করার জন্য Confirm বাটনে চাপ দিতে হবে।
২. কাউন্সিলার এর মেশিনে আপনার পছন্দের প্রতীকে সাদা বাটনে চাপ দিয়ে কাউন্সিলার সিলেক্ট করবেন। নিশ্চিত করার জন্য Confirm বাটনে চাপ দিতে হবে।
৩. সংরক্ষিত মহিলা কাউন্সিলার এর মেশিনে আপনার পছন্দের প্রতীকে সাদা বাটনে চাপ দিয়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলার সিলেক্ট করবেন।
নিশ্চিত করার জন্য
Confirm বাটনে চাপ দিতে হবে।
তবে সবার ক্ষেত্রে সাদা বাটনে চাপ দেয়ার পর আপনি ভুল সংশোধনের সুযোগ পাবেন,
দুইবার। পর পর তিন বার সাদা বাটন চাপলে শেষের বাটন এর প্রথীক অটো Confirm
হয়ে যাবে।
আবার কাউকে ভোট দিতে না চাইলে পর পর দুইবার লাল রংয়ের Cancel বাটনে চাপ দিলে মেশিন সাদা হয়ে যাবে।
শেষ কথা হলো, তিনটি মেশিনের কাজ শেষ না করলে আপনার আগের দুটিসহ সব ভোট বাতিল হয়ে যাবে।
সম্পাদক মো: মানসুরুর রহমান
ভয়েস অফ রাজশাহী/তরিকুল ইসলাম





0 Comments