নিজস্ব প্রতিবেদন:

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশের বিভিন্ন জেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে । জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়। 

আর সে ৭ ই মার্চ দিবসটি আজ রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার কাকনহাটে বাংলাদেশ আওয়ামীগ পৌরশাখার সাধারণ সম্পাদক জনাব মো: হুমায়ন কবির এর উদ্দোগে দিন টি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন হয়েছে কাকন হাট উচ্চ বিদ্যালয়ে সে খানে আরো উপস্থিত ছিলেন কাঁকন হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব: মোঃ মাইনুল ইসলাম (ময়না) কাঁকন হাট পৌর: আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শওকত,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি:মোঃ সাইফুর রহমান বকুল,  ও ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভয়েস অফ রাজশাহী নিউজ/তরিকুল ইসলাম